শরীয়তপুরে জাতীয় শিক্ষক ফোরামের ঈদ পূর্ণমিলনী

শরীয়তপুর প্রতিনিধি: জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে শরীয়তপুর শহরের একটি চায়নিজ রেষ্টুরেন্টে এ ঈদ পূর্ণমিলনীর আয়োজন করা হয়।

জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবু জাফর মো. ছালেহের সভাপতিত্বে ও সেক্রেটারী এস.এম আহসান হাবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাইহান।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জান্নাতুন নিওয়ান মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবযর আহমদ সিফাত, জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক আবু সুফিয়ান আল-মাহমুদ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।