× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণ থার্টি ফাস্ট নাইট উপলক্ষে

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: ৩১ ডিসেম্বর দিবাগত রাতে ঢাকা মহানগরীতে জন-শৃঙ্খলা নিশ্চিত করতে যানবাহন চলাচলে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ট্রাফিক নিয়ন্ত্রণের কথা বলেন।

তিনি বলেন, ‘৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন (০১ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনযোগে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) ব্যবহার করা যাবে।’

রাত ৮টা থেকে গুলশান বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল-ফিনিক্স রোড ক্রসিং বনানী ১১ নং রোড ক্রসিং চেয়ারম্যান বাড়ি রোড ক্রসিং, আমতলী ক্রসিং, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, গ্রুপ-ফোর, ডিওএইচএস বারিধারা ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ব্যবহার করা যাবে না। তবে এইসব এলাকা থেকে বের হওয়ার জন্য এসব ক্রসিং ব্যবহার করা যাবে।

একইভাবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে পরদিন (০১ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে শুধু হাইকোর্ট-দোয়েল চত্বর-শহীদ মিনার-জগন্নাথ হলের দক্ষিণ গেট-পলাশীমোড় রাস্তাটি ব্যবহার করা যাবে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা এর আওতায় পড়বেন না।

রাজধানীতে মাতাল হয়ে বেপরোয়া ও বিপদজ্জনক অবস্থায় গাড়ি না চালানোর জন্য অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সড়ক ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোনো জরুরি প্রয়োজনে নিন্মোক্ত নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানানো হলো।’

ডিসি ট্রাফিক (নর্থ) ০১৭১৩৩৭৩২২৫, এডিসি ট্রাফিক (নর্থ) ০১৭১৩৩৭৩২২৬, এসি ট্রাফিক (গুলশান) ০১৭১৩৩৯৮৪৯৭, এসি ট্রাফিক (উত্তর) ০১৭১৩৩৯৮৪৯৮, ডিসি ট্রাফিক (সাউথ) ০১৭১৩৩৭৩২২৩, এডিসি ট্রাফিক (সাউথ) ০১৭১৩৩৭৩২২৪, ডিসি (গুলশান) ০১৭১৩৩৭৩১৬৬, ও ডিসি (উত্তর) ০১৭১৩৩৭৩১৫৬ এই নম্বরগুলোতে।


এ ক্যটাগরির আরো খবর..