× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

প্রধানমন্ত্রী নির্দেশ সতর্কতার সঙ্গে থার্টি ফাস্ট নাইট উদযাপন করার

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: থার্টি ফাস্ট নাইট ও জঙ্গি তৎপরতায় সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সতর্কতার সঙ্গে থার্টি ফাস্ট নাইট উদযাপনের নির্দেশনা দিয়ে মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে চক্রান্তকারীর অভাব নেই। দেশ অস্থিতিশীল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। চোখ-কান খোলা রেখে অত্যন্ত সতর্কভাবে আমাদের থার্টি ফাস্ট নাইট উদযাপন করতে হবে। যতটুকু সম্ভব দিনের বেলায় উৎসবমুখর পরিবেশে নিরাপত্তায়, নির্বিঘ্নে থার্টি ফাস্ট নাইট উদযাপনের ব্যবস্থা নেবেন। যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।

সূত্র আরো জানায়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে আগামী ৩১ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হবে ‘মেগা বিচ কার্নিভ্যাল’। এর সার্বিক প্রস্তুতি নিয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে এক পর্যায়ে থার্টি ফাস্ট নাইট ও জঙ্গি তৎপরতা নিয়ে কথা বলেন শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..