× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

পঞ্চগড়ে ১৫ কেজি অজগরের বাচ্চা উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলার করতোয়া নদীতে ১৫ কেজি ওজনের প্রায় ৭ ফুট লম্বা  একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাগছ এলাকায় থেকে অজগরের বাচ্চাটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মুর্খাগছ গ্রামের পাথর শ্রমিক আসাদ আলী ও তার শ্যালক করতোয়া নদীতে পাথর তুলতে গেলে সকালে ভারতের সীমান্ত সংলগ্ন করতোয়া নদীর ধারে অজগর সাপের বাচ্চাটিকে দেখতে পায়। তারা সাপটিকে ধরে নিয়ে আসলে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। সাপটি দেখতে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ভির করে।

পঞ্চগড় বনবিভাগের নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আড়াই-তিন মাস বয়সী অজগর সাপের বাচ্চাটি দেখতে পাই। সাপটির ওজন প্রায় ১৫ কেজি ও লম্বা প্রায় সাত ফুট। শাপটি সংরক্ষণের জন্য নিয়ে আসা হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..