× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

গণমাধ্যম কমিশন গঠনে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগাতে চান তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা

গণমাধ্যম কমিশন গঠনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ বিকেলে তার অফিস কক্ষে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলের সৌজন্য সাক্ষাৎকালে এমন আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও এর অর্থনৈতিক গুরুত্ব বিষয়ে অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে অবহিত করেন।

মন্ত্রী বলেন, সভ্যতার জন্য প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ, তেমনি অন্যদিকে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টি উল্লেখ করেন।

তথ্যমন্ত্রী এ সময় হাইকমিশনারকে গণমাধ্যম কমিশন গঠনের বিষয়টি উল্লেখ করেন এবং এক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন। তিনি গণমাধ্যম কমিশন গঠনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার তথ্যমন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..