× Banner
সর্বশেষ
বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী

বিশ্ব ইজতেমার বিশেষ বাস সার্ভিস

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন(বিআরটিসি) আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরের মুসল্লিদের আসা-যাওয়ার জন্য বিশেষ বাস সেবা চালু করবে। আগামী ৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এই পরিবহন সেবা দেওয়া হবে।

সোমবার সড়ক বিভাগের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআরটিসির বাসগুলো প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ১৪ দিন (৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত) বিআরটিসির বিভিন্ন ডিপোর ২২৮টি বাস নিয়োজিত থাকবে। এরমধ্যে বিদেশি মুসল্লিদের জন্য রিজার্ভ ৩টি বাস এয়ারপোর্ট থেকে ইজতেমাস্থলে নিয়োজিত থাকবে।

আব্দুল্লাহপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থলে ২৯টি, শিববাড়ি-মতিঝিল ভায়া ইজতেমাস্থলে ১৩টি, টঙ্গী-মতিঝিল ভায়া ইজতেমাস্থলে ১৭টি, গাজীপুর চৌরাস্তা-মতিঝিল ভায়া ইজতেমাস্থলে ৬টি, গাবতলী-গাজীপুর ভায়া ইজতেমাস্থলে ৫টি, গাবতলী-মহাখালী ভায়া ইজতেমাস্থলে ৩৫টি, গাজীপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থলে ২৫টি, মতিঝিল-বাইপাইল ভায়া ইজতেমাস্থলে আরও ২০টি বাস চলাচল করবে।

এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ২০টি, চিটাগাং রোড-সাভার রুটে ২০টি, ঢাকা-নরসিংদী রুটে ২০টি এবং ঢাকা-কুমিল্লা রুটে চলাচল করবে আরও ১৫টি বাস।

বিআরটিসির ইজতেমা সার্ভিস সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করার জন্য করপোরেশনের প্রধান কার্যালয়ের নিরাপত্তা অফিসে একটি নিয়ন্ত্রণকক্ষ (ফোন-৯৫৬৪৩৬১) চালু থাকবে। যার সার্বিক দায়িত্বে থাকবেন ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা এটিএম আব্দুল লতিফ (মোবাইল-০১৭১১৪২৭৮৮৫)।

এছাড়া জোয়ারসাহারা বাস ডিপোতে একটি নিয়ন্ত্রণকক্ষে এবং বাস ডিপোর ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী নাসিরুল হক (ফোন-৮৯০০৬৫৫, মোবাইল-০১৭১১৩০২১২৪) এবং সহকারী পরিযান কর্মকর্তা শাহাদাত তালুকদার (মোবাইল-০১৭১১০২৬৩৫৬) দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, প্রথম দফায় ৮-১০ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ১৫-১৭ জানুয়ারি টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..