× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

রংপুরে শিবিরকর্মীর ২০ বছরের জেল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে হরতালে নাশকতা ও গাড়ি ভাংচুরের মামলায় ৭ জন শিবিরকর্মীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবি (এপিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, ২০১৩ সালের ১৮ ও ১৯ মার্চ জামায়াতের ডাকা হরতাল কর্মসূচি চলাকালে নগরীর লালবাগ কলেজ রোডের অনি- অমি ছাত্রাবাসে ১৮ মার্চ রাত ২টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় শিবির নিয়ন্ত্রিত ওই ছাত্রাবাস থেকে ককটেল, পেট্ট্রোল বোম, লোহার রডসহ দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুক্তারুল আলম বাদী হয়ে ৭ জন শিবির কর্মীর নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

দেড় বছরের বেশি সময় মামলাটি বিচারাধীন থাকার পর মঙ্গলবার দুপুর ১টার দিকে বিজ্ঞ বিচারক এর রায় ঘোষণা করেন।  রায়ে অভিযুক্ত শিবির কর্মীরা হলেন- আহসান হাবীব, মোস্তফা কামাল, মেহেদী হাসান সৌরভ, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন, জামিদুল ইসলাম ও মঈনুল ইসলাম। এ ঘটনায় বিচারক প্রত্যেককে ২০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আহসান হাবীব ও মোস্তফা কামাল উপস্থিত থাকলেও অন্যান্যরা এখনও পালাতক রয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন চোরাচালান বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনুন নাহার পাপড়ি।  আসামি পক্ষের আইনজীবি অ্যাড. কাওসার আলী বলেন, বিষ্ফোরন আইনে আদালত ৭ জন আসামিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। কিন্তু আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করবো।


এ ক্যটাগরির আরো খবর..