× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

যৌথবাহিনীর অভিযানে দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার, এনসিপি নেতার বাবাসহ আটক ৬

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার

মাদারীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, কাটা রাইফেল ও এয়ারগানসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) ভোররাত থেকে সকাল ১০ টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এসময় মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী ওরফে মিলন মাতুব্বরকে আটক করে সেনাবাহিনী। তিনি ওই গ্রামের মৃত আ. করিম সব্যচারীর ছেলে। একই সঙ্গে আরও ৩ নারীসহ ৫ জনকে আটক করা হয়।

তারা হলেন- সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কামাল মাতুব্বর (৫৩) ও মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা বেগম (২৩)।

এ বিষয়ে আজ শুক্রবার দুপুরে মাদারীপুর সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয়ে ঘুনসী এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন সেনা সদস্যরা। এ অভিযানে একই বংশের ৭টি বাড়িতে তল্লাসি চালানো হয়। এসময় চারটি বাড়ি থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তলের ম্যাগাজিন, ৫ রাউন্ড ৭.৬৫ মিলিমিটার পিস্তলের গুলি, একটি এয়ারগান, ১২০ রাউন্ড এয়ারগানের গুলি, একটি কাটা রাইফেল, একটি বেজবল, দুইটি স্টিলের চাকু, দুইটি চাইনিজ কুড়াল, ৭টি রামদা, একটি বল্লম, ১৮টি টেঁটা, একটি বিদেশী টর্চ লাইট, ৫টি মোবাইল ফোন, একটি ট্যাব, একটি এনআইডি কার্ড, পাসপোর্ট ও গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে বাড়িতে এসব অবৈধ অস্ত্র রাখার অপরাধে তিন নারীসহ ৬ জনকে আটক করে সেনাবাহিনী সদস্যরা। পরে উদ্ধারকৃত বিদেশি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটককৃতদের সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে মাদারীপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক বলেন, আকটকৃতদের কাছে অবৈধভাবে এসব অস্ত্র মজুদ ছিল। তাদের কাছ থেকে কোন লাইসেন্স আমরা পাইনি। এসব অস্ত্র ব্যবহার করে নাশকতা ও অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করতেন তারা। অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের কার্যক্রম অব্যাহত রয়েছে, আগামীতেও থাকবে।

এদিকে মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বকারী তুষার সব্যসাচী বলেন, বাড়িতে নির্মাণ কাজ চলায় গত এক সপ্তাহ ধরে আমার বাবা প্রতিবেশি এক চাচার বাড়িতে রাতে আশ্রয় নিত। ওই বাড়িতে অভিযান চালায় সেনা সদস্যরা। এসময় আমার বাবাকেও আটক করেন তারা। কিন্তু আমার বাবা ও আমি এসব অস্ত্র মজুদের বিষয় কিছুই জানি না। আমরা কোন অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িত নই। আমার বাড়িতে সেনাবাহিনীর কোন অভিযানও হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..