× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রাক প্রাথমিক পর্যায় ২০২৫ সনের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে কৃতিত্ব অর্জন করেছে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম কেন্দ্রের শিক্ষার্থী নীলাঙ্ক দেব।

বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের ২০২৫ সনের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে তাকে সনদপত্র এবং স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন।

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মৌলভীবাজার জেলার সহকারী প্রকল্প পরিচালক সুবাস চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রাক্তন ট্রাস্টি এড. সুনীল কুমার দাশ, বাংলাদেশ হিন্দু পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড. বিষ্ণুপদ ধর প্রমুখ।

এসময় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০২৫ সালের প্রাক প্রাথমিক পর্যায়ের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নীলাঙ্ক দেব ছাড়াও আরো ৯ জন শিক্ষার্থী সনদপত্র এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী স্মারক গ্রহন করেন। এছাড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ৫ জন শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..