× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ

ফরিদপুর ব্যুরো(আবু নাসের হোসেন)

ফরিদপুরের সদরপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ACP
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রবিবার সকালে সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আকটেরচর ইউনিয়নের ইউসুফ বেপারী ডাঙ্গী গ্রামের ধলা শিকদারের ছেলে হাসান শিকদার (২৯), গনি বেপারীর ডাঙ্গী গ্রামের আঃ সালাম বেপারীর ছেলে মো. বজলু বেপারী (৪৫) ও
নতুন সাহেবেরচর গ্রামের শিরজন খার ছেলে মো. রুবেল খান (৩০) মোটরসাইকেল সংঘবন্ধ দলের সদস্যদের গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, মামলার সূত্র ধরে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর ও সদরপুর থানায় একাধিক মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..