× Banner
সর্বশেষ
লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

admin
হালনাগাদ: রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (১৩-১০-১৮): “কমাতে হলে সম্পদের ক্ষয়-ক্ষতি নিতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতার মধ্য দিয়ে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ পালন করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মেঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেখ ফরিদ আহমেদ, (রাজস্ব) তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মোঃ ওয়ালি উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, ব্রাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, পলাশি পাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ। পরে আন্তর্জাতিক প্রশমন দিবস পালন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..