× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ১৯৯৩ সালে মুম্বাই সন্ত্রাসী হামলা মামলায় জড়িত থাকার অপরাধে দীর্ঘদিন ধরেই পুনের ইয়েরওয়াড়া জেলে রয়েছেন। অবশেষে সাজার মেয়াদ শেষ করে জেল থেকে মুক্তি পাচ্ছেন এ অভিনেতা। আগামী মার্চের প্রথম সপ্তাহে তিনি মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষের একটি সূত্র।

এর আগে ২০১৩ সালের মে মাস থেকে সাজা শুরু হয় অস্ত্র আইনে দোষী সাব্যস্ত ৫৬ বছর বয়সি সঞ্জয় দত্তের। তারপর থেকে তিনি ১৪৬ দিন জেলের বাইরেই কাটিয়েছেন। সেই বছরের অক্টোবরে ১৪ দিনের জন্য ছাড়া পেয়েছিলেন সঞ্জয় দত্ত। তারপর ২০১৪-র জানুয়ারিতে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি পান । পরে ৩০ দিনটি বেড়ে হয় ৬০ দিন। ২০১৪-র ডিসেম্বরে ফের ১৪ দিন জেলের বাইরে কাটান তিনি। কিন্তু, সংবাদমাধ্যমের সমালোচনায় সেই মেয়াদ আর বাড়ানো হয়নি। তারপর চলতি বছরের আগস্টে আবারো ৩০ দিনের জন্য প্যারোলে ছাড়া পেয়েছিলেন তিনি।

সেই মাসেই আবার নিজের পিসির মৃত্যুর জন্য প্যারোল চেয়েছিলেন সঞ্জয়। কিন্তু জেল কর্তৃপক্ষ তার আবেদন নামঞ্জুর করেছিলেন। অবশ্য সেপ্টেম্বরেই আবার তার মেয়ের নাকের সার্জারি করানোর জন্য প্যারোলে ছাড়া পেয়েছিলেন এ অভিনেতা।


এ ক্যটাগরির আরো খবর..