× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

কয়েকটি ভুল ধারণা কিডনি রোগ নিয়ে

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: কিডনি শরীর থেকে অপ্রয়োজনীয় বর্জ্য বের করে দিয়ে কিছু হরমোন যা হাড় বৃদ্ধি (ভিটামিন-ডি), মজ্জা থেকে রক্ত তৈরি (ইরাইথ্রোপয়েটিন), রক্তচাপ নিয়ন্ত্রণ (রেনিন) উৎপাদনে ভূমিকা রাখে।

কিডনি রোগ অনেক ধরনের হতে পারে। কিন্তু এর চিকিৎসা নিয়ে অনেকেরই কিছু ভুল ধারণা রয়েছে। স্বল্প পরিসরে  সেগুলো আলোকপাত করা হল।

ভুল ধারণা : কিডনি রোগ বংশগত?
সঠিক ধারণা : পলিসিসটিক কিডনি ডিজিজ এর মত অল্প কিছু কিডনি রোগ রয়েছে যা বংশগত কারণে হয়ে থাকে বলে জানা যায়। অধিকাংশ কিডনি রোগই বংশগত নয়।

ভুল ধারণা : কিডনি কয়টি বিকল হয়?
সঠিক ধারণা : কিডনি রোগে একটি কিডনি আক্রান্ত হওযার ঘটনা খুবই কম। বিশেষ করে কিডনি বিকল বলতে দু’টি কিডনি বিকল বোঝায়। কারণ যখন একটি কিডনি বিকল হয় তখন শরীরের তেমন কোনো উপসর্গ দেখা দেয় না। কিংবা পরীক্ষা-নিরীক্ষাতেও তারতম্য ধরা পড়ে না। শরীরে যখন কিডনি রোগের উপসর্গ ধরা পড়ে তখন দু’টি কিডনিই আক্রান্ত হয়েছে বলে বুঝতে হবে। বিশেষ করে কিডনি বিকলের ক্ষেত্রে এটি আরো বেশি সত্য।

ভুল ধারণা : ডায়ালাইসিস একবার শুরু করলে স্থায়ীভাবে করতে হবে?
সঠিক ধারণা : ডায়ালাইসিস হচ্ছে রক্ত পরিশোধনের একটি আধুনিকতম প্রক্রিয়া। কিডনি অতিমাত্রায় বিকল হলে এটি করতে হয়। যখন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নেয়া হয় তখন রোগীর চিকিৎসার জন্য কিডনি সংস্থাপন ছাড়া অন্য কোন উপায় আর হাতে থাকে না। এ অবস্থায় রোগীকে বাঁচানোর জন্য ডায়ালাইসিস করা হয়। কাজেই ডায়ালাইসিস করা শুরু করলে পরবর্তীতে সেটি করা ছাড়া আর কোনো গন্ত্যতর নেই। আর তখন ডায়ালাইসিস না করা মানে অকালে মৃত্যুর প্রহর গোনা। কাজেই এখানে ডায়ালাইসিস শুরু করার মধ্যে কোন ভুল নেই। তবে হঠাৎ কিডনি বিকল হলে তখন যদি কারো ডায়ালাইসিস লাগে সেটি হবে সাময়িক। কিডনি সঠিকভাবে কাজ শুরু করার পর আর তা করার দরকার পড়ে না।

ভুল ধারণা : কিডনি দান করা কতটা নিরাপদ?
সঠিক ধারণা : ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত নয় এমন ব্যক্তি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে তার জন্য কিডনি দান কোন ঝুঁকির বিষয় নয়।

ভুল ধারণা : বেশি পানি খেলে কিডনি ভাল থাকে?
সঠিক ধারণা : কিডনির জন্য কখনোই অতিরিক্ত পানি ভাল নয়। পর্যপ্ত পানি গ্রহণই হচ্ছে সঠিক কাজ। শুধুমাত্র কিডনিতে খুবই ছোট পাথর থাকলে তখন সেটিকে পানি প্রবাহের তোড়ে বের করে আনার জন্য একটু বাড়তি পানি পান করতে বলা হয়। কিন্তু কিডনিরোগ হলে বরং পানি পানে বিধি নিষেধ আরোপ করা হয়। কিডনি রোগে আক্রান্ত হলে তখন কিডনি বিশেষজ্ঞের পরামর্শক্রমে পানি পান করাই শ্রেয়।

ভুল ধারণা : বিয়ার খাওয়া কিডনির জন্য ভাল?
সঠিক ধারণা : বিয়ার খেলে প্রস্রাব পরিমাণে বাড়ে কিন্তু তাতে বিকল কিডনির কার্যকারিতা ফিরিয়ে আনতে এই পদ্ধতি কাজে আসবে না। আর বিয়ার খেয়ে প্রস্রাব বাড়ানোর মাধ্যমে কিডনির কার্যকারিতা বাড়ানো সম্ভব নয়।

ভুল ধারণা : কিডনিতে পাথর হওয়ার সঙ্গে খাবারের সম্পর্ক কতটা?
সঠিক ধারণা : সব সময় এটি হয় না। যাদের কিডনিতে পাথর হওযার প্রবণতা রয়েছে তাদের বেলায় এটি কিছুটা প্রযোজ্য। তবে সুস্থ স্বাভাবিক লোকের বেলায় নয়।এ বিষয়ে আমেরিকার একজন কিডনি বিশেষজ্ঞের অভিমত হল,যারা অতিরিক্ত আমিষ গ্রহণ করেন তাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা বেশি থাকে। কারণ বাড়তি আমিষের কারণে শরীর থেকে বাড়তি ক্যালসিয়াম বেরিয়ে যায়। ফলে প্রস্রাবে অতিরিক্ত ক্যালসিয়ামের উপস্থিতি ঘটে। যা কিডনিতে পাথর তৈরিতে সহায়ক।

আবার অনেকের ধারণা যেহেতু বেশিরভাগ কিডনি পাথরই ক্যালসিয়ামের তৈরি তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কম খেলে কিডনিতে পাথর হবে না। সাম্প্রতিক গবেষণায় এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কম ক্যালসিয়াম শরীরে অন্যান্য বিপর্যয় ডেকে আনে। তাই স্বাভাবিক মাত্রার ক্যালসিয়াম খেতে হবে। কম ক্যালসিয়াম খাওয়ার চেয়ে স্বাভাবিক মাত্রার ক্যালসিয়াম গ্রহণই ভাল। তবে যাদের ইতোমধ্যে কিডনিতে পাথর আছে তারা কম ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন। কিন্তু সুস্থ ব্যক্তির ক্ষেত্রে কম ক্যালসিয়াম গ্রহণ কখনোই কিডনিতে পাথর হওয়ার প্রবণতা কমায় না।

ভুল ধারণা : কিডনি ট্রান্সপ্লান্ট মানে কিডনি প্রতিস্থাপন?
সঠিক ধারণা : অনেকেরই ধরণা কিডনি ট্রান্সপ্লান্ট মানে আক্রান্ত কিডনি ফেলে দিয়ে সেখানে নতুন একটি কিডনি জুড়ে দেয়া বা প্রতিস্থাপন করা। আসলে বিষয়টি তা নয়। কিডনি বিকল হলে কিডনি সংস্থাপনের সময় বিকল কিডনি আগের স্থানেই রেখে দেয়া হয়। বিকল কিডনি দু’টির সাথে নতুন সুস্থ একটি কিডনি জুড়ে দেয়ার বিষয়টিই হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি সংস্থাপন বা সংযোজন। বিকল কিডনি ফেলে দেয়ার ঘটনা খুবই বিরল।


এ ক্যটাগরির আরো খবর..