দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে আরও ১২৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এর মধ্যে এখন পর্যন্ত ২১ হাজার ৫১০ জনের হাম আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৬৬ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের পরিস্থিতি পর্যবেক্ষণ ও আক্রান্তদের শনাক্তকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।





