চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার
চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার

দেশের চিকিৎসকদের দক্ষতা বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা অর্জনের সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ বাড়াতে চীন, পাকিস্তানসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে।

রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ২৫০ শয্যায় উন্নীতকরণ কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও দেশের চিকিৎসকরা দিনরাত মানুষের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের পেশাগত দক্ষতা আরও বাড়াতে প্রশিক্ষণ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন।

তিনি বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী ছাড়া একটি সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। তাই চিকিৎসা পেশার মর্যাদা অক্ষুণ্ন রেখে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. হাসান জাফরের সভাপতিত্বে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং বাংলাদেশ শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।