কৃত্রিমভাবে এলপিজি সংকট হলে ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

কৃত্রিমভাবে এলপিজি সংকট হলে ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানি মন্ত্রী
কৃত্রিমভাবে এলপিজি সংকট হলে ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

এলপিজির কৃত্রিম সংকট তৈরি কিংবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

দেশের কোথাও এলপিজি সরবরাহে ঘাটতি রয়েছে কি না এবং নির্ধারিত দামের বেশি অর্থ নেওয়া হচ্ছে কি না, তা কঠোরভাবে নজরদারি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এসব নির্দেশনা দেন জ্বালানি মন্ত্রী।

বৈঠকে মন্ত্রী জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় এলপিজি বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেন। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ পাওয়া গেলে বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে এলপিজির সরবরাহে কোনো ঘাটতি নেই। এরপরও কোথাও সরবরাহ কমে যাওয়ার খবর পাওয়া গেলে এর কারণ অনুসন্ধান করতে হবে। একই সঙ্গে বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করতে হবে।

জেলা প্রশাসকদের কাছ থেকে তথ্য ও প্রমাণ পাওয়ার পর আমদানিকারক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, কোনো এলাকায় এলপিজির সরবরাহ তুলনামূলক কম পাওয়া গেলে সেখানে সরবরাহ বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। দেশের সর্বত্র স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।