‎পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়ীবাধে তাল গাছের চারা ও বীজ রোপণ

‎পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়ীবাধে তাল গাছের চারা ও বীজ রোপণ
‎পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়ীবাধে তাল গাছের চারা ও বীজ রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে পাইকগাছায় তাল গাছের চারা ও বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
‎
খুলনার পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ৩০ সেপোটম্বর সকাল ১১টায় উপজেলার বোয়ালিয়া কপোতাক্ষ নদের বেড়িবাধের দুই পাশে তাল গাছের চারা ও বীজ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, পাইকগাছা আইনজীবী সমিতির সদস্য ও ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সমাজ সেবক সুকনাথ পাল, রাবেয়া বেগম, কার্তিক বাছাড় প্রমুখ। নদের বেড়িবাধে প্রায় পাঁচ শত তাল গাছের বীজ (আটি) ও চারা রোপন করা হয়।
‎
নদীর বেড়িবাঁধে তাল বীজ এবং চারা রোপণ করা একটি অত্যন্ত কার্যকর এবং পরিবেশবান্ধব উদ্যোগ। তালের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত গিয়ে জালের মতো ছড়িয়ে থাকে, যা নদীর বাঁধ ভাঙন রোধে এবং মাটির ক্ষয় ঠেকাতে দারুণ ভূমিকা রাখে। এছাড়া এটি এলাকাকে বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকেও রক্ষা করে।
‎

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।