মিলার-ডুসেনের ব্যাটিং ঝড়ে ভারতে হারলো ৭ উইকেটে

মিলার-ডুসেনের ব্যাটিং ঝড়ে ভারতে হারলো ৭ উইকেটে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তরতাজা স্মৃতি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেই হারের মুখ দেখলো ভারত। ঘরের মাটিতেই সিরিজের প্রথম ম্যাচে মিলার-ডুসেনের ব্যাটিং ঝড়ে ভারতে হারলো ৭ উইকেটে।

এদিন দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১২০ বলে ২১১ রানের রেকর্ড টার্গেট দিয়েও পরাজয় মেনে নিতে হয় স্বাগতিকদের। এর ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

তবে বড় লক্ষ্য টপকাতে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। অধিনায়ক টেম্বা বাভুমাকে ১০ রানে ফেরান ভুবনেশ্বর কুমার। ডোয়াইন প্রিটোরিয়াসকে ২৯ রানে ফেরান হার্ষাল প্যাটেল। এরপর কুইন্টন ডি ককও ফেরেন মাত্র ২২ রান করে। এরপর হাল ধরেন র‍্যাসি ভ্যান ডার দুসেন ও ডেভিড মিলার। মিলার ৬৪ ও দুসেন ৭১ রানে অপরাজিত থেকে ছাড়েন মাঠ।

এর আগে, ৪ উইকেটে ২১১ রান তুলে ফেলে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি করে উইকেট নেন কেষব মহারাজ, আনরিক নরকিয়া, ওয়েন পার্নেল ও ডোয়াইন প্রিটোরিয়াস।

ভারত: ২১১/৪ (ইশান কিষান-৭৬, হার্দিক-৩১*)
দক্ষিণ আফ্রিকা: ২১২/৩ (ডুসেন-৭৫, মিলার-৬৪)
৭ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।