দক্ষিণ কোরিয়ার ল ফার্মে সন্দেহজনক অগ্নিসংযোগ, নিহত : ৭

দক্ষিণ কোরিয়ার ল ফার্মে সন্দেহজনক অগ্নিসংযোগ, নিহত : ৭

দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরের একটি ল ফার্মে সন্দেহজনক অগ্নিসংযোগের ঘটনায় সাত জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো ৪৬ জন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে স্থানীয় পুলিশ জানায়, ৫০ বছর বয়স্ক এক ব্যক্তি আগুন দেওয়ার সরঞ্জাম নিয়ে ভবনের দ্বিতীয় ফ্লোরে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবনের আগুনের জন্য দায়ী। তবে তিনিও আগুনে মারা গেছেন।

স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার পরে ১৫০ জনের বেশি অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ভবনের আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।