× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

আবু  নাসের, ফরিদপুর ব্যুরো

ফরিদপুরে ৬৩ কেজি গাঁজাসহ আটক-১

ACP
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০২২
গাঁজাসহ আটক-১

ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে ৬৩ কেজি গাঁজাসহ মোঃ রিপন আলী(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। আজ শুক্রবার (৬ মে) বিকাল ৩টার দিকে কোতয়ালী থানাধীন ভাটি কানাইপুর গ্রামস্থ করিমপুর এলাকার মাগুরা টু ফরিদপুর মহাসড়ক থেকে তাকে আটক করে।
এ ব্যাপারে ফরিদপুর র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে আজ শুক্রবার (৬ মে) বিকাল ৩টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাটি কানাইপুর গ্রামস্থ করিমপুর হাইওয়ে পুলিশ ফাড়ির সামনে মাগুরা টু ফরিদপুর মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রিপন আলী(২৮), পিতা-মোঃ মহন আলী,
সাং-বারাদী, থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুরকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ৬৩ (তেষট্টি) কেজি গাঁজা ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..