× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

মাগুরায় ৭দফা দাবীতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির মানববন্ধন

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, সরকারি প্রথম শ্রেণীর চাকুরিতে আন্তঃক্যাডার   বৈষম্য বাতিলসহ ৭দফা দাবীতে মাগুরায় প্রকৃচি ও ২৬ বিসিএস সমন্বয় কমিটি আজ বুধবার দুপুরে শহরের প্রেসক্লাব এর সামনে মানববন্ধন করেছে।

আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় তারা কালোব্যাজ ধারণ করে বিভিন্ন দাবী সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধন শেষে জেলা প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সহ সভাপতি ডা. কানাই লাল স্বর্ণকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মঞ্জুর রহমান, মাগুরা সরকারি কলেজের শিক্ষক বিজন কুমার কর্মকার, আবু সাঈদ মোল্যা, ডা. জুলি চৌধুরী প্রমুখ। সভায়  প্রশাসন ক্যাডারের খবরদারি বন্ধ করে গণমুখী ও কল্যাণধর্মী পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলার আহবান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..