× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে শেখ রাসেল দিবস পালিত

Dutta
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
modhukhali

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়।

বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ এর সামনে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীকের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর উপজেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকুর নেতৃত্বে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামলীগের প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রম সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, দপ্তর সম্পাদক (দ্বায়িত্ব প্রাপ্ত) আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

থানা পুলিশ পুষ্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু কিশোরদের কাছে তুলে ধরতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে র‌্যলিী শেষে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, সহকারি কমিশনার (ভ’মি) শামীম আরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, থানা ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়ার আকন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..