মধুখালীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মধুখালীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা

“মুজিব বর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে
গতিশীলতা” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
ও মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও
মধুখালী ফায়ার সার্ভিসের মোহরা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১০ই
মার্চ বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ
শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা ভাইস
চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ , উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল
ইসলাম, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহরাব
হোসেন, তথ্য কর্মকর্তা দ্বিজেন্দ্রনাথ বিশ^াস প্রমুখ। আলোচনা
পরবর্তী উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে উপজেলার ঢাকা -খুলনা
মহাসড়ক প্রদক্ষিন করে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। র‌্যালী
পরবর্তী মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা
আবুল হোসেন ও লিডার মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে একটি
চৌকষ দল মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দূর্যোগ থেকে রক্ষা পেতে
দূর্যোগ প্রস্তুতির বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।