× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল পঞ্চগড়ের বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক  দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগাতে হবে – শিক্ষামন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ : বেনাপোল

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী আটক

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১ মার্চ, ২০২৩
benapol

যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২৫ বোতল ফেনসিডিল ৪০ পিচ ইয়াবা ও ৩০০ শত গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামীরা হলেন,যশোরের বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামের আক্কাস আলীর ছেলে এনামুল হক কসাই (২৫) কালু হোসেনের ছেলে হানিফ আচড় (২৩) আবুল কাশেমের ছেলে শাহা জালাল (৩৯) জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে ইকবাল মোড়ল (২৫) নুর ইসলামের ছেলে সোহান হোসেন কালু (২৩) সর্ব থানা বেনাপোল যশোর।
মঙ্গলবার (১ মার্চ) সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ জানায়, বেনাপোল থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ফেনসিডিল গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..