× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

বিলুপ্তির পথে গ্রাম-বাংলার সেই ফরিদপুরের সালথার খেজুরের রস ও গাছি

admin
হালনাগাদ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

আবু নাসের হুসাইন, সালথা, ফরিদপুরঃ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ফরিদপুরের সালথার খেজুরের রস। এক সময় শীতের সকালে খেজুরের রস দিয়ে গাছিরা গুড় বানানো নিয়ে ব্যাস্ত থাকতো । কৃষকরা রস আর মুড়ি খেয়ে লাঙ্গল নিয়ে ক্ষেতে যেতো । আর গাছিরা গুড়ের পাশাপাশি মাটির হাড়িতে করে বাজারে রস বিক্রি করতো। প্রতিটি গ্রামে শীতের সকালে খেজুরের রস পান করার জন্য গ্লাস হাতে ছুটাছুটি করতো শিশুরা-কিশোররা।
আগের দিনে ফরিদপুরের গ্রামগঞ্জে প্রচুর খেজুর গাছ ছিল । অর্থের খুব অভাব ছিলো, তাই অসহায় পরিবারের অনেকেই খেজুর গাছ কেটে রস দিয়ে গুড় বানিয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতো । জায়গা-জমির দাম হওয়া ও অভাব না থাকায় সেই খেজুর গাছ দিন দিন বিলীন হয়ে যাচ্ছে । খেজুর গাছ কর্তন করে লাগানো হচ্ছে মুল্যেবান কাঠের গাছ। বর্তমানে উপজেলার কিছু কিছু গ্রামে খেজুর গাছ থাকলেও রস বের করার মতো গাছি খুব কম রয়েছে। সেজন্যেই খেজুরের রস বিলীন হয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..