× Banner
সর্বশেষ
মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ ২৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মে (১০ জ্যৈষ্ঠ) সোমবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

বিএনপির সঙ্গে সংলাপের সুযোগ নেই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :     আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর (দ্বিতীয়) সেতুর পিলার স্থাপনকাজ উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের পর আর কারো সঙ্গে সংলাপের প্রয়োজন নেই। সংবিধানে যা আছে তা-ই হবে। বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই।

জাপান ও বাংলাদেশের যৌথ অর্থায়নে কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু নির্মাণকাজ চলছে।নির্মাণকাজে মোট ব্যয় হবে সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে ছয় হাজার কোটি টাকা জাপান ও দুই হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার ব্যয় করবে।

২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর সঙ্গে উল্লিখিত তিনটি সেতুও জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় সম্পর্কে মন্ত্রী বলেন, সাত খুন মামলাররায় সবার জন্য কঠোর বার্তা নিয়ে এনেছে।মামলার প্রধান আসামি নূর হোসেনকে দল থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..