অর্থনৈতিক প্রতিবেদক: বিশ্ব অর্থনৈতিক অগ্রগতির সুচকে ১৪ দাপ এগিয়ে ৪৪তম অবস্থান অর্জন করছে বাংলাদেশ মাত্র তিন বছরের ব্যবধানে। এ ধারা অব্যাহত থাকলে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ বিশ্বের ২৩তম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।’
গতকাল গাজীপুরে ঢাকা প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনের সময় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ আশাবাদ ব্যক্ত করেন।
‘টেকসই উন্নয়নের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের রিসেন্ট ইনোভেশন’ শীর্ষক এই সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আরো বলেন, ‘আমাদের এ অর্জনের পেছনে রয়েছে সরকারের সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।’
তিনি বলেন, ‘জ্ঞানভিত্তিক জাতি প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের এ অগ্রগতিকে আরো বেগবান করতে কারিগরি শিক্ষা অগ্রণী ভূমিকা রাখতে পারে।’
পরিকল্পনা মন্ত্রী বলেন, সিভিল ইঞ্জিনিয়াররা দেশের অবকাঠামো বিনির্মাণ, শিল্লায়নসহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বর্তমান সরকার দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভিশন ২০২১ গ্রহণ ও বাস্তবায়ন করছে। উন্নয়নের এ ভিশন বাস্তবায়নে আমাদের প্রকৌশলী সমাজ অন্যতম চালিকা শক্তি।
অনুষ্ঠানে ডুয়েট ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন এবং ডিন প্রফেসর ড. নুরুল ইসলাম বক্তৃতা করেন ।





