× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

বগুড়াতে জামায়াতের বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

বগুড়া প্রতিনিধি: জামায়াতের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বগুড়া শহরের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। তবে কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। অনেকটা ঢিলেঢালাভাবেই চলছে হরতাল।

এদিকে যেকোনো ধরনের নাশকতারোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছেন। নিয়মিত টহল পুলিশের পাশাপাশি শহরজুড়ে বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে জামায়াত-শিবির নেতাকর্মীরা শহরের খান্দার, মাটিডালি, সাবগ্রাম, ওলীর বাজার, নারুলীসহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল করে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

হরতালের কারণে মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা ‍যায়নি। শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়ার কোচ টার্মিনাল থেকে কোনো যান ছেড়ে যায়নি। তবে সীমিত আকারে মালবাহী ট্রাক চলাচল করেছে।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান জানান, হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে। এছাড়া নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাব সদস্যরা টহল দিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..