পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিবের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে কাভার্ড ভ্যানের চাপায় আসির উদ্দীন (৫৫) নামে এক ইউপি সচিবের মৃত্যু হয়েছে।

বোদা উপজেলায় ময়দানদিঘী ইউনিয়নের এলিট ফিলিং স্টেশনের কাছে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আসির উদ্দিন ময়দানদিঘী ইউনিয়নের কেরানীপাড়া এলাকার মৃত গফার উদ্দিনের ছেলে। তিনি বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন আসির। এ সময় পঞ্চগড়গামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়ে বোদা থানার ওসি আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান সড়ক দুর্ঘটনায় ইউপি সচিবের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।