আগৈলঝাড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী

আগৈলঝাড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী
আগৈলঝাড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী

বরিশালের আগৈলঝাড়ায় ১৫টি মাদ্রাসার ১০৭ জন শিক্ষার্থীকে নিয়ে হিফজুল কোরআন ও তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী ২৮ শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা সদরের ফুল্লশ্রী হেলিপ্যাডসংলগ্ন দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। হুফফাজুল ফাউন্ডেশন বাংলাদেশ-এর আগৈলঝাড়া থানা শাখা এ আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার অধ্যক্ষ মুফতি মো. নুরুন নবী।

প্রতিযোগিতায় উপজেলার ১৫টি মাদ্রাসার ১০৭ জন শিক্ষার্থী অংশ নেয়। চারটি বিভাগে—৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারা—শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগধা কওমি মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুফতী মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগধা কওমি মাদ্রাসার সিনিয়র উস্তাদ হাফেজ কারী মো. শহিদুল ইসলাম এবং দারুল উলুম কওমি মাদ্রাসার সিনিয়র উস্তাদ হাফেজ কারী মো. ওবাইদুল্লাহ।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, গৈলা আল ফারুক ইয়াতিমখানা ও মাদ্রাসার সুপার সৈয়দ মো. ইমরান এবং চাঁদশি জামিয়া মোহাম্মদিয়া আজিজিয়া মাদ্রাসার মুফতি মো. বাইজিদ আহমেদসহ অন্যরা।

বিচারকমণ্ডলী প্রতিটি বিভাগ থেকে সাতজন করে মোট ২৮ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করেন। পরে বিজয়ীদের সম্মাননা সনদ এবং পুরস্কার হিসেবে ইসলামিক বই দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদারীপুরের খাগদী জামিয়া কারীমিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

প্রবীর বিশ্বাস ননী , আগৈলঝাড়া প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।