মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে এক মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রামপুর বাজার মোহাম্মাদ আলী মার্কেটের সাদ টেলিকমে এ চুরি সংঘঠিত হয়।
প্রতিষ্ঠানটির স্বত্তাধীকার মোঃ সাইফুল ইসলাম জানান, তার দোকানের পুর্বে আরো ৫টি দোকান পর গভীর রাতে কে বা কাহারা চালার টিন ও তালা কেটে তার দোকানে প্রবেশ করে ৫টি এন্ডোয়েড ফোন ও বেশ কিছু মেমোরী কার্ড নিয়ে গেছে।
এদিকে শুক্রবার সকালে থানার সাব ইন্সপেক্টর মশিউর সহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নবাবগঞ্জ থানা ইনচার্জ অশোক কুমার চৌহান বলেন, চুরির বিষয়ে জড়িতদের শীর্ঘই গ্রেফতার করা হবে।



