যশোরের ঝিকরগাছা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সামাদ (বড় সাহেব) এর ৪৩তম এবং যশোর জেলা বিএনপির সাবেক সদস্য মরহুম আব্দুল হালিম (মেহেদী) এর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মার মাগফিরাত কামনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বাদ আসর ঝিকরগাছা রেল স্টেশন সংলগ্ন সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিকরগাছা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সামাদ (বড় সাহেব) এর ছেলে থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলার মহিলা অধিদপ্তরের উপ পরিচালক (অবসরপ্রাপ্ত) একেএম শফিউল আজম রুমীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিশানা লেডিস ক্লাবের সভাপতি ও সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, সরদার শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান হাসান সামাদ নিপুন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ও পানিসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাংবাদিক ইলিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিব আশরাফ তাজ, সাবেক সভাপতি শাহাজান আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহীন আলম বিপ্লবসহ উপজেলা আওতাধীন সকল ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, বাসস্ট্যান্ড জামে মসজিরে পেশ ইমাম মাওলনা আব্দুস শুকুর।
উল্লেখ্য, অনুষ্ঠানে মরহুম নেতৃদ্বয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, “মরহুম আব্দুস সামাদ ও আব্দুল হালিম মেহেদী ছিলেন ঝিকরগাছা তথা যশোর জেলা বিএনপির দুঃসময়ের কান্ডারি।
দল ও জনগণের কল্যাণে তাদের ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি এবং তাদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে দলকে আরও শক্তিশালী করার শপথ নিচ্ছি।
“আলোচনা সভা শেষে মরহুম নেতৃদ্বয়ের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



