× Banner
সর্বশেষ
পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

দেশের জনসংখ্যার প্রায় দশ ভাগ প্রতিবন্ধী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ একীভূতকরণ সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন। এ শ্লোগানে পালিত হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস। নানা আয়োজনে দিনটি পালন করা হলেও, দেশে এখন প্রতিবন্ধিত্বের শিকার মানুষের সংখ্যা নিয়ে কোন নির্ভরযোগ্য পরিসংখ্যান কারো কাছে নেই।

রুয়েট ছাত্র নাসরুল্লাহ মাসুদ, দ্বিতীয় সেমিস্টারে পড়ার সময় জিবিএস ভাইরাসে আকান্ত হয়ে ২৪ ঘণ্টার মধ্যে হারিয়ে ফেলেন চলন ক্ষমতা। ছয় মাস ধরে চিকিৎসা নিচ্ছেন সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পূনর্বাসন কেন্দ্রে। বন্ধ হয়ে আছে পড়াশুনা।

জন্মগত প্রতিবন্ধিকতাসহ নানা রকম প্রতিবন্ধিত্বের শিকার দেশের মোট জনসংখ্যার প্রায় দশ ভাগ মানুষ। তাদের সমাজের মূল ধারায় যুক্ত করতে এখনও রয়ে গেছে বেশ কিছু সংকট।

উপযুক্ত পরিবেশে, তাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে মূল ধারায় ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেছে প্রতিবন্ধিত্বের শিকার ব্যক্তিরা।


এ ক্যটাগরির আরো খবর..