× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

দুর্নীতি প্রতিরোধে সততা সংঘ গঠন করা হবে

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) মো. বদিউজ্জামান বলেছেন, ‘দেশের ২২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘ গঠন করা হবে। নিজেদেরকে দুর্নীতি হতে দূরে রাখা এবং দুর্নীতি প্রতিরোধ করাই হবে সততা সংঘের কাজ।

খুলনা সার্কিট হাউজে বুধবার সকালে শুদ্ধাচার এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। নাগরিক সেবা নিশ্চিতকরণ, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষে খুলনা বিভাগীয় প্রশাসন এই সেমিনারের আয়োজন করে। বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা এতে অংশ নেন। দুদক চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, ‘২২টি জেলা থেকে পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় দুদক কার্যালয় স্থাপন করা হবে। এর ফলে জনগণ তাদের অভিযোগগুলো সহজে দুদককে জানতে পারবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘দুর্নীতির র‌্যাংকিং থেকে আমরা সামান্য মাত্র এগিয়েছি। সকলের সহযোগিতা নিয়ে, দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোকে শক্তিশালী করে এবং সততা সংঘগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সামানের দিকে এগিয়ে নিতে চাই।

সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন।

সেমিনারে জানানো হয়, প্রশাসনে শুদ্ধাচার হলো নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণ। রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র প্রণয়ন করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার কৌশলপত্র একটি আন্দোলন।


এ ক্যটাগরির আরো খবর..