× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মেয়র মান্নান সাময়িক বরখাস্ত

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বুধবার বিএনপি সমর্থক এ মেয়রকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এম এ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি ফৌজদারি মামলায় গত ১২ মে গাজীপুরের আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে। এ জন্য ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯’ এর ধারা ১২ এর উপধারা (১) এর ক্ষমতাবলে তাকে বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার হন। গাড়ি পোড়ানোসহ ১০টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। গত ৮ মার্চ প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ৭ মে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে সরকার।

বিএনপিপন্থী এ মেয়রের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে, আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে গত বছরের ৭ জানুয়ারি সাময়িক বরখাস্ত করেছে সরকার। বিএনপি সমর্থক এ মেয়র সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি।


এ ক্যটাগরির আরো খবর..