দারুণ একটি রেকর্ড গড়েছেন শহীদ আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান হেরে গেলেও দারুণ একটি রেকর্ড গড়েছেন দলটির অধিনায়ক শহীদ আফ্রিদি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক যে এখন আফ্রিদি।

পাকিস্তান অধিনায়ক ছাড়িয়ে গেছেন লাসিথ মালিঙ্গাকে। ২০০৭ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত ৩১ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কান পেসার। ৩৩ ম্যাচে আফ্রিদির উইকেটসংখ্যা এখন ৩৯টি।

মোহালিতে মঙ্গলবার নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মুনরোকে আউট করা মালিঙ্গাকে ছুঁয়ে ফেলেন আফ্রিদি। এরপর কোরি অ্যান্ডারসনকে সাজঘরে ফিরিয়ে লঙ্কান পেসারকে ছাড়িয়ে যান এই লেগ স্পিনার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার তৃতীয় স্থানেও আছেন আরেক পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল। এই স্পিনার ২৩ ম্যাচেই ৩৬ উইকেট নিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।