× Banner
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি দেশে বছরে প্রতি এক হাজার কিলোমিটার সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী

পাঁচ বছর পর বিজ্ঞাপনে সজল

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০১৬

মঙ্গলবার সকাল ছয়টা। রাজধানীর বছিলা ব্রিজের দুপাশে একটা দুটো করে গাড়ি এসে থেমে আছে। ব্রিজে যাওয়ার উপায় নেই। ব্রিজের ওপর শুটিং হচ্ছে। অভিনয়শিল্পী সজলকে ঘিরে আছে পুরো শুটিং ইউনিট। এত সকালে কিসের শুটিং? নাটক?
জানা গেল, একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং হচ্ছে। কিন্তু সজলকে তো বিজ্ঞাপনচিত্রে তেমন একটা দেখা যায় না। শুটিং শেষে কথা হলো সজলের সঙ্গে।
এ প্রসঙ্গে সজল জানিয়েছেন, বছর পাঁচেক পর বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন। এমএসপি একটি স্টেইনলেস স্টিল প্রতিষ্ঠান। সজল এখন এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত। ১৫ থেকে ২২ মার্চ পর্যন্ত তাঁরা সোনারগাঁ, সদরঘাট, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থানে শুটিং করেছেন। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করছেন আশরাফুল আলম।
বিজ্ঞাপনচিত্রটি প্রসঙ্গে সজল বলেন, ‘এই প্রতিষ্ঠানের পণ্য আর বিজ্ঞাপনচিত্রটির ভাবনা আমার পছন্দ হয়েছে। তাই কাজটি করছি।’
কাল বৃহস্পতিবার থেকে সজল আবার ব্যস্ত হবেন নাটকের শুটিং নিয়ে। পয়লা বৈশাখ উপলক্ষে একটি নাটকের কাজ করবেন। নাম ‘তুমিময়’।
নাটকটির চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান আর এটি পরিচালনা করবেন আলভি আহমেদ।


এ ক্যটাগরির আরো খবর..