শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পেছানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১ নভেম্বর নতুন করে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছেন।

বুধবার (৭ অক্টোবর) সকালে এ মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন হাসানুল হক ইনু, দীপু মনি ও শাহরিয়ার কবির।

এর আগে গত ২৭ জুলাই মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেন। শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের তদন্তে শাপলা চত্বরের ঘটনায় মোট ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। মামলায় অভিযুক্ত ৩০ জন বর্তমানে পলাতক রয়েছেন।

অভিযোগ গঠন সম্পন্ন হলে মামলার সাক্ষ্যগ্রহণসহ পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারিত রয়েছে আজ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।