নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক

নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক
নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক

বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে নেপালের নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল। বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

নেপালের নির্বাচন কমিশনারসহ দেশটির মোট ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ছয় নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে মূল আলোচনার বিষয় হিসেবে রয়েছে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। এর পাশাপাশি বাংলাদেশ ও নেপালের নির্বাচন ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক এবং দুই দেশের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নির্বাচন আয়োজন ও ব্যবস্থাপনায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।