মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে কলেজ রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার ১নং শকুনী (পার্ট-১) এলাকার পান্নু মুন্সির দুই ছেলে রিমন মুন্সি (২৯) ও আকাশ মুন্সি (৩০) এবং মাদারীপুর পৌরসভার ১নং শকুনী কলেজ রোড এলাকার মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার ঊষা ওরফে ভুবন মোহনী (২৭)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার খবরে কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত ইয়াবাসহ আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।





