তরুন দল নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
৮ ডিসেম্বর রাত ১টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে রওনা হয় বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজের ১ম টেষ্ট এ ১ জানুয়ারি তাউরাঙ্গার বে ওভালে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৯ থেকে ১৪ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
আঙুলে ব্যথা পাওয়া যাবেন না তামিম ইকবাল । অন্যদিকে পারিবারিক কারণে এই সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে রেস্ট নিয়েছেন সাকিব আল হাসান। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শুধু মুশফিকুর রহিম।





