ডুমাইন ইউনিয়ন পরিষদের সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের নারী সদস্য নিয়ে নারী উন্নয়নে সমন্বয় সভা

মধুখালী প্রতিনিধি: গত সোমবারে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া কামারখালী সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদ কর্তৃক আয়োজিত এ্যাসোসিয়েশন লিডার, নারী সদস্য ও ইউনিয়ন পর্যায়ে সরকারী এবং বেসরকারী কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম।

সভায় ইউনিয়ন পরিষদ থেকে নারীরা ব্যবসা সংক্রান্ত কি কি সুযোগ সুবিধা এবং ট্রেড লাইসেন্স কিভাবে পেতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। কৃষি বিষয়ে উক্ত ইউনিয়নের SAAO শ্রী সঞ্জয় কুমার ও শ্রী প্রফুল্ল চন্দ্র সদস্যদের মাঝে আলোচনা করেন এবং প্রানী সম্পদ থেকে ও কৃষি সার বীজ কীটনাশক বিক্রেতাদের সঙ্গে আলোচনা করে সমন্বয় সভা শেষ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।