× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর এবং ডেন্টালে ৯ নভেম্বর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আগামী ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর। ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর।

আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আগামী শিক্ষা বর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

এমবিবিএস ভর্তি পরীক্ষায় আংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৭ আগস্ট এবং আবেদন জমার শেষ সময় ১৮ সেপ্টেম্বর। বিডিএস ভর্তি অনলাইন আবেদন জমা দেওয়ার সময়সীমা ১৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর।

শীঘ্রই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

সভায় অতীতের ন্যায় কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার গত চার বছর যাবত মেডিকেল শিক্ষার মান উর্দ্ধে রাখতে যে অবস্থান বজায় রেখেছে তার ব্যত্যয় আগামীতেও ঘটবে না। বিশেষ করে চিকিৎসা শিক্ষায় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পূর্বের ন্যায় কঠোর নজরদারি এবারও থাকবে। একটি স্বচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারও মেধাবীরা এমবিবিএস ভর্তির সুযোগ পাবেন বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ ইসমাইল খান, বিএমডিসির পরিচালক অধ্যাপক ডাঃ সহিদুল্লা, বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সালান, বেসরকারি মেডিকেল কলেজ সমিতির সভাপতি হাজী মকবুল আহমেদ, এমবিবিএস ভর্তি পরীক্ষা ওভারসাইট কমিটির সদস্য বিএফইউজের বিদায়ী সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, আমাদের অর্থনীতি সম্পাদক নাইমুল ইসলাম খান, প্রথম আলোর যুগ্মসম্পাদক আব্দুল কাইয়ুম সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..