× Banner
সর্বশেষ
শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

ডকুমেন্টারি নির্মাণে ডাক্তারদের উদ্যোগী হওয়া উচিত – উপদেষ্টা

ACP
হালনাগাদ: বুধবার, ১০ জুন, ২০২৬
ডকুমেন্টারি নির্মাণে ডাক্তারদের উদ্যোগী হওয়া উচিত - উপদেষ্টা

বিশেষধর্মী ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণে ডাক্তারদের আরও উদ্যোগী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ (বুধবার) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বাংলাদেশ চলচ্চিত্র ইনস্টিটিউট (বিসিটিআই) কর্তৃক আয়োজিত বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আজকের এই সেশনটা একটা আগ্রহ তৈরি করার মতো সেশন। ডকুমেন্টারি টাইপ ফিল্মমেকিংয়ে ডাক্তারদের আরও উদ্যোগী হওয়া উচিত। কারণ একজন ফিল্মমেকারকে ডাক্তারি শেখানোর চেয়ে একজন ডাক্তারকে ফিল্মমেকিং শেখানো সহজ। আমার মতে বিসিটিআই অসাধারণ একটা উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, আমি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। বিসিটিআই যেভাবে কাজ করছে, আশা করি মন্ত্রণালয়ও সেভাবে কাজ করবে। এ ছাড়া, আজ এখানে এসে আমি ডাক্তারদের সংকটের কথাও শুনলাম। এই সংকটগুলো কোলাবোরেশানে আমরা কাজ করবো।

কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের গণযোগাযোগ বিভাগের প্রভাষক আল আমিন রাকিব, চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..