× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনীর মাঠ গরম, চলছে প্রচারণা

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: সময় যতই এগিয়ে আসছে ঠাকুরগাঁও পৌরসভায় নির্বাচনী প্রচারনা ততই জমে উঠছে। সেই সাথে বাড়ছে পোস্টার ও ছাপাখানা। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের প্রার্থীদের ব্যানার ফেস্টুন লিখতে আর্ট শিল্পীরা দিনরাত পরিশ্রম করে চলছে।

উল্লেখ্য যে, ঠাকুরগাঁও পৌরসভায় ৪ জন মেয়র, ১২ টি ওয়ার্ডে ৫৩ জন কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত ৪ টি ওয়ার্ডে ১৬ জন সংরক্ষিত মহিলা প্রার্থী। ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন: আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যুব মহিলা লীগের আহ্বায়ক তাহমিনা আক্তার মোল্লা, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য এস এম সোলায়মান আলী সরকার, বিএনপির প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সল আমীন, স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল আলম।

আর এ জন্য পৌরসভার পাড়া- মহল্লা,অলি-গলি, আনাচে-কানাচে, পোষ্টার, ব্যানার -ফেস্টুনে ছেয়ে দেয়ার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুযোগ বুঝে মহল্লায় মহল্লায় কিছু স্বল্প আয়ের মানুষ পশরা সাজিয়ে বসেছে পিঠা, চা, চটপটির অসংখ্য দোকান-পানের। আর সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, মহল্লায় গিয়ে বাসায় বাসায় মানুষের কাছে দোয়া চাচ্ছে। কেউ কেউ প্রার্থীদের জড়িয়ে আবেগে কেদে ফেলছে। সব কিছু মিলিয়ে চলছে ভোটের আনন্দ, দুঃখ ভাগাভাগি।


এ ক্যটাগরির আরো খবর..