ইউক্রেনে চীন ফেরতদের ওপর হামলা, নেপথ্যে করোনা ভাইরাস

দি নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস আতঙ্কের কারণে ইউক্রেনের নোভি সানঝারি শহরে চীন থেকে আগতদের ওপর হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এই হামলার নিন্দা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। হামলার পরে দেয়া এক ভাষণে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট । চীন ফেরত যাত্রীরা সবাই সুস্থ আছেন বলে ইউক্রেনের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।