× Banner
সর্বশেষ
পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

গৃহবধু ধর্ষণের চেষ্টায় মামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০১৬

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার নারায়ণ তেওতা গ্রামে বাবার বাড়িতে থাকা এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

ওই নারীর স্বামীর অভিযোগ, নারায়ণ তেওতা গ্রামের যুবক মইদুর মল্লিক (৩০) ঘরে ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে। ঘটনার পরপরই পালিয়ে গেছে মইদুর।

ওই গৃহবধূর স্বামী জানান, তিনি ঢাকার একটি পোশাক তৈরি কারখানায় কাজ করেন। সন্তান-স্ত্রীসহ কর্মস্থলের পাশে একটি বাসায় থাকেন। কিছুদিন আগে সন্তানসহ বাবার বাড়িতে যান তাঁর স্ত্রী। গতকাল সকালে তাঁর শ্বশুরবাড়ির লোকজন ও পাশের বাড়ির সবাই এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে যান। এ সময় বাড়িতে ছিলেন শুধু তাঁর স্ত্রী ও ছয় বছর বয়সী ছেলে। এই নির্জন বাড়িতে বেলা ১১টার দিকে মইদুর ঘরে ঢুকে তাঁর স্ত্রীর মুখ চেপে ধরেন। পরনের কাপড় টেনে ছিঁড়ে ধর্ষণের চেষ্টা করেন মইদুর। একপর্যায়ে তাঁর স্ত্রী ঘর থেকে বেরিয়ে চিৎকার দেন। ওই সময় স্থানীয়রা এগিয়ে এলে মইদুর পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ ঘটনায় গতকাল রাতেই ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শিবালয় থানায় মামলা করেছেন। মামলায় একজনকে আসামি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..