ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর মৃত্যুতে খোকন বালা’র গভীর শোক প্রকাশ

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর মৃত্যুতে খোকন বালা’র গভীর শোক প্রকাশ
অংকন তালুকদার: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আবদুল্লাহর মৃত্যুতে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দসহ গোপালগঞ্জ জেলার বিশিষ্ট মহল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ সময় তারা শেখ আবদুল্লাহর রুহের মাগফেরাত/শান্তি কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রবিবার ১৪ই জুন, এক শোক বার্তায় তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, ৩নং রামশীল ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও অধ্যক্ষ খোকন বালা।
শোক বার্তায় গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে মরহুম শেখ আবদুল্লাহর অবদানের পাশাপাশি সকল আয়োজনে তার ধারাবাহিক অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।
এছাড়াও তিনি বলেন, তার কর্মকান্ড দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমে তিনি যে আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন সে জন্য এলাকার মানুষের হৃদয়জুড়ে তিনি অমলিন হয়ে থাকবেন। তিনি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসতেন ও  তিনি আমাকেও অত্যন্ত স্নেহ ও ভালোবাসতেন। আমরা এক অভিভাবক হারালাম।
উল্লেখ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ শনিবার ১৩ই জুন রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।