× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

কুমিল্লার সিটি মেয়র সাক্কু সম্পদের মামলা থেকে অব্যাহতি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

আজ মঙ্গলবার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ সেলিনা বেগম শুনানি শেষে এই অব্যাহতির আদেশ দেন।

মামলাটিতে এদিন চার্জ গঠন এবং অব্যাহতির আবেদনের শুনানির জন্য ধার্য ছিল। আসামী সাক্কুর পক্ষে আইনজীবী মাসুদ আহম্মদ তালুকদার অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপরদিকে দুদকের আইনজীবী সাক্কুর বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুদকের চার্জ গঠনের আবেদন নামঞ্জুর করে অব্যাহতির আবেদন মঞ্জুর করেন।

এ ব্যাপারে সাক্কুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, দুদক এ আসামীর বিরুদ্ধে অভিযোগের সমর্থণে আদালতে সে সমস্ত কাগজপত্র দাখিল করেছে তা যথাযথ মনে না হওয়ায় তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।

গত ১৮ এপ্রিল আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মহানগর দায়রা জজ আদালত। এরপর গত ৯ মে একই আদালতে তিনি আত্মসমর্পণ করে ২৪ মে পর্যন্ত জামিন পান। এরপর গত ২৪ মে একই আদালত তার জামিন মঞ্জুর করে মামলাটি ৮ নম্বর বিশেষ জজ আদালতে বিচারের জন্য বদলি করেন।

২০০৮ সালের ৭ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে ঢাকার রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি একই কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে এ আসামীর বিরুদ্ধে ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকা জ্ঞান আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।

মামলায় সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন আসামী থাকলেও তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..