কাষ্টম কর্মকর্তার সাথে বিজিবি’র অসৌজন্যমূলক ব্যবহার

এম,এ,জলিল শার্শা যশোরঃ বেনাপোল কাষ্টমস হাউসের একজন রাজস্ব কর্তকর্তার সাথে বিজিবি’র অসৌজন্যমুলক আচারনে ক্ষুব্ধ হয়েছেন কাষ্টমস কর্মকর্তারা। ঘটনানাটি ঘটেছে রোববার বিকেলে বেনাপোলস্থ সোনালী ব্যাংকে।

এ বিষয়ে বেনাপোল কাষ্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আর্শাদ হোসাইন জানান,  কাষ্টমস-বিজিবি যৌথ এক্সিট পোষ্ট ও সিজিসি ৯ এর এপ্রিল ২০১৮ মাসের মোট রাজস্বের সাথে সোনালী ব্যাংকে জমাকৃত রাজস্ব তথ্যের সাথে ক্রস চেকিংয়ের জন্য বেনাপোলস্থ সোনালী ব্যাংকের হিসাব মিলাতে ব্যাংকে যায়।

এ সময় ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের শৃঙ্খলা বজায় রাখতে সারি বদ্ধ লাইনে তাদের কাজ সম্পন্ন করতে থাকেন।  অন্য ১০ জনের মত আমিও  লাইনে দাঁড়ায় কাজ করার জন্য । হঠাৎ কয়েকজন বিজিবি সদস্য লাইন ভঙ্গ করতে চাইলে আমি তার প্রতিবাদ করলে ঐ বিজিবি সদস্যরা  আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

এ সময় আমার পরিচয় দিলেও তারা কোন কথা না শুনে মারমুখী হয়। পরে বিষয়টির সুষ্ঠ বিচার চেয়ে বেনাপোল কাষ্টম হাউসের কমিশনার বরাবর একটি আবেদন করা হয়েছে।
এ ব্যাপারে ৪৯ বিজিবি‘র ব্যাটালিয়ন কমান্ডার লে, কর্নেল আরিফুল হক জানান, বিষয়টি তার জনা নেই, তবে কোন ক্যাম্পের বিজিবি এবং কত ব্যাটালিয়নের তাদের নাম ঠিকানা বললে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ ঘটনার নিন্দা ও সুষ্ঠ বিচার চেয়ে বিবৃতি দিয়েছেন বেনাপোল কাষ্টমস অফিসার এসোসিয়েশনের সভাপতি রাজস্ব কর্মকর্তা গোলাম মোর্তজা ও সাধারন সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল মামুন। বিবৃতিতে তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত স্বাপেক্ষে ঘটনার সষ্ঠু বিচার না হলে কর্মসূচীর ডাক দেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।